সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ এএম

শেয়ার করুন:

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক প্রত্যাহার

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার এক সিনিয়র শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আদেশে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ কারণে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য ওই শিক্ষককে আজ থেকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 
 
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, অভিযুক্ত ওই শিক্ষকের নাম মুরাদ হোসেন সরকার। তাদের অভিযোগ, ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন চালাতেন। 
 
অবশ্য ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কী, তা অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর