শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

গুচ্ছভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

১৮ জেলায় শিক্ষক হতে প্রতি আসনে লড়ছেন ১৩০ জন
ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচন থাকায় ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। তবে অপরিবর্তিত রয়েছে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


ড. আনোয়ার বলেন, উপজেলা পরিষদের নির্বাচনের কারণে ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একদিন করে এগিয়ে আনা হয়েছে।

জানা যায়, আগামী ৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ছিল। আর ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১০ মে। এই দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর