শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীমান্তে অস্থিরতা: নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

সীমান্তে অস্থিরতা: নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানিয়েছেন।

যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলো হলো- বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন

মিয়ানমারে সংঘাতের ধাক্কা এপারে, কী করবে বাংলাদেশ?

স্থানীয় পরিস্থিতির উন্নতি হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে বর্ণিত বিদ্যালয়সমূহে পুনরায় পাঠদান করাসহ বিদ্যালয়সমূহ খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


গত কয়েক দিন ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। এর উত্তাপ এসে লাগছে বাংলাদেশের সীমান্তেও। মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশের সীমান্তে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।  

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর