রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

জমকালো আয়োজনে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

জমকালো আয়োজনে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাবর্তন নিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানটির এ-লেভেল ও ও-লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরা সমাবর্তন-২০২৩ এ অংশ নেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পাঁচতারকা হোটেল শেরাটনের গ্র্যান্ড বল রুম হলে সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা সফলতার সঙ্গে শিক্ষাজীবনের কঠিন এই পথ পাড়ি দেওয়ার পেছনে কাজ করা শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাকে শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। স্কুলটি শিক্ষার মানদণ্ডে দেশের একমাত্র আই.এস.ও. সনদপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

সমাবর্তনে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. এম নুরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জার্মান দূতাবাসের সাংস্কৃতিক সংযুক্তি বিষয়ক প্রধান জিলক ইশমিয়ার। তিনি গ্রাজুয়েটদের সুচিন্তিত ও সুপরিকল্পিত ভবিষ্যৎ গড়তে পরামর্শ দেন।

জিলক ইশমিয়ার বলেন, বর্তমান শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ কর্মজীবনে নতুন নতুন সম্ভাবনার মুখোমুখি হতে হবে। তাই সিদ্ধান্ত গ্রহণ ও বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি আলোকপাত করেন।

তিনি শিক্ষার্থীদের লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন।

আরও পড়ুন

চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার তাগিদ 

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। তিনি তার বক্তব্যে স্কুলটির ভূয়সী প্রশংসা করেন।

Oxford2

তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতার মেলবন্ধনে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে আহ্বান জানান। বলেন, তোমাদের এখনই এগিয়ে যাওয়ার সময়। যুবকরাই আগামী দিনে দেশের সম্পদে পরিণত হবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রায়মান ও ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা, গোয়েখ ইনস্টিটিউট বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর টিম ফাউথ, ক্যাম্ব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড এসেসমেন্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান প্রমুখ।

আরও পড়ুন

তুর্কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিশনের প্রথম সভাপতি বাংলাদেশি তানভীর 

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. এম নূরুন নবী, ডিরেক্টর তুবা আরবার ও প্রধান কার্যনির্বাহী মোহাম্মদ আবু কায়েস জাহাদি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

তারা সবাই শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দক্ষ মানবসম্পদ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের পারস্পরিক আলাপচারিতায় ও আনন্দ কোলাহলে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবটি পূর্ণতা পায়।

সমাবর্তনে আহ্বায়ক হিসেবে ছিলেন শামসুল হক চৌধুরী।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর