সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১১:৫০ এএম

শেয়ার করুন:

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন

 

 

 

 

 

  • পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
  • নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণণে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণপূর্বক দাখিল করতে হবে।
  • বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগমী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে  আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। যা শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টায়। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১২(ক) অনুচ্ছেদে বর্ণিত সনদগুলোর মূলকপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।

৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) এসএমএস’র মাধ্যমে (বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর