ট্রাভেল ইন্ডাস্ট্রি গ্রাহকদের নতুন সার্ভিস সংযোজনায় ট্রাভেল এজেন্সি মেইক এ উইশ (Make A Wish) ও অনলাইন ইন্সুরেন্স প্লাটফর্ম (chhaya.xyz) এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে।
এই চুক্তির আওতায় মেইক এ উইশের সকল গ্রাহকরা তাদের নেওয়া ট্রাভেল প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ইন্সুরেন্স সুবিধা পাবেন। এই ট্রাভেল ইন্সুরেন্সের কাভারেজে গ্রাহকরা তাদের ট্যুর চলাকালীন সময় লাইফ কাভারেজ ও দুর্ঘটনা সংক্রান্ত সুরক্ষা পাবেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে মেইক এ উইশের পক্ষে ম্যানেজিং পার্টনার খন্দকার সাইফুর রহমান তানভীর ও ছায়া ডট এক্সওয়াইজের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শাওন মুহাম্মদ শাহরিয়ার স্বাক্ষর করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন মেইক এ উইশের আরেক ম্যানেজিং পার্টনার সারওয়ার জাহিদ সুষম ও ছায়া ডট এক্সওয়াইজে’র সিইও সাইফুল ইসলাম মজুমদার।
অন্য আরেক চুক্তির আওতায় ট্রাভেল ইন্ডাস্ট্রিতে মেইক এ উইশ তার এবং অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ডিটুডি সলুয়েশন্স (D2D Solutions), এমএডি ভেনচার (MAD Ventures) এবং টিকিটকাটো ডটকমের (Ticketkato.com ) সকল কর্মকর্তা কর্মচারীদের বিশেষ জীবন বীমার আওতায় নিয়ে আসা হলো।
মেইক এ উইশের নিজস্ব সেগমেন্টেড গ্রাহকদের ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, হোটেল বুকিংসহ সব ধরনের ট্রাভেল সেবা দিয়ে থাকে।
মেইক এ উইশ এর ইনোভেটিভ ট্রাভেল প্যাকেজের মধ্যে রয়েছে- ত্রুজ শিপ ভ্যাকেশন প্যাকেজ, আন্তর্জাতিক কনসার্ট বা খেলাধুলা সম্পর্কিত ট্রাভেল প্যাকেজ , গল্ফ ও অ্যাডভেঞ্চার ট্রাভেল প্যাকেজ।
মেইক এ উইশ বিভিন্ন স্বনামধন্য দেশি বিদেশি করপোরেট হাউজ ও তার কর্মীদের ভ্যাকেশন ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করছে।
বিইউ/এএস




