রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৪ দিনে প্রবাসী আয় ১৬৯ কোটি ২০ লাখ ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

১৪ দিনে প্রবাসী আয় ১৬৯ কোটি ২০ লাখ ডলার
রেমিট্যান্স।

চলতি নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ১৬৯ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর—এই তিন দিনে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর