বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩ দিনেই নেতৃত্বে পরিবর্তন, মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান আজাদ সুবহানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

৩ দিনেই নেতৃত্বে পরিবর্তন, মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান আজাদ সুবহানী

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে পুনর্গঠিত মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এদিকে বুধবার বেলা ১১টার কিছু পরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে পুনর্গঠিত বোর্ডের প্রথম সভা হয়। নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে এ সভা হয়। পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন করাই এ বোর্ডের মূল দায়িত্ব।

গত ১ নভেম্বর তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়।

মালিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। আর শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।

ছয় সদস্যের এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রথমে দায়িত্ব পেয়েছিলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। তবে বোর্ড গঠনের তিন দিনের মাথায় তার পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর