দেশের বাজারে আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে দেশের বাজারে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
গত ৩০ ও ৩১ অক্টোবর দুই দফায় স্বর্ণের দাম কমায় বাজুস। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ২১৬ টাকা।
উল্লেখ্য, স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ করে বাজুস। নতুন করে দাম সমন্বয় না করা পর্যন্ত নির্ধারিত মূল্যেই অলংকার বিক্রি করবেন ব্যবসায়ীরা।
এমআর




