মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি হলেন শামীম ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি হলেন শামীম ইসলাম
মো. শামীম ইসলাম

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সহ-সভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ নভেম্বর) বিটিএমএর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর ছুটিতে যান বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। পরদিন ১১ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সহ-সভাপতি মো. শামীম ইসলাম।

বিটিএমএ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তখনই বিষয়টি অবহিত করা হয়েছিল। তবে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিটিএমএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি শওকত আজিজ রাসেল আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন। এ সময়ে সংগঠনের গঠনতন্ত্রের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহ-সভাপতি মো. শামীম ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সভাপতির অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর