শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রক্রিয়াগত ত্রুটি ও অপচয় কমিয়ে পণ্য ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

প্রক্রিয়াগত ত্রুটি ও অপচয় কমিয়ে পণ্য ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ
বাংলাদেশ জাপান ট্রেনিং ইনস্টিটিউটের (বিজেটিআই) উদ্যোগে ‘লিন সিক্স সিগমা’ প্রশিক্ষণ কর্মসূচি

শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিচালন ব্যয় কমানো এবং পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘লিন সিক্স সিগমা’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাপান ট্রেনিং ইনস্টিটিউটের (বিজেটিআই) উদ্যোগে রাজধানীর ঢাকার বাংলামোটরে নাসির ট্রেড সেন্টারের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীকাল রোববারও চলবে। এ প্রশিক্ষণ পরিচালনা করছেন ভারতের প্রশিক্ষক ড. অঙ্কুর চতুর্বেদী। এতে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে দক্ষতা বাড়ানো, প্রক্রিয়াগত ত্রুটি শনাক্ত ও কমানো, অপচয় রোধ এবং পণ্য ও সেবার মান নিশ্চিত করার বিভিন্ন কৌশল ও পদ্ধতি শেখানো হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেটিআইয়ের চেয়ারম্যান প্রকৌশলী জাওয়াহেরুল গনি, পরিচালক আবু নাঈম মো. শাহজাহান, ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) সেক্রেটারি জেনারেল শেখ নিজাম উদ্দিন আহমেদ।

আয়োজকেরা জানান, লিন সিক্স সিগমা একটি ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়া বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় ধাপ ও অপচয় কমানো এবং ত্রুটির পরিমাণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর প্রয়োগে উৎপাদন ও সেবা কার্যক্রমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এবং গুণগত মানোন্নয়ন সম্ভব।

বিজেটিআই কর্তৃপক্ষ আশা করছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লিন সিক্স সিগমার ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে এসব কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস, কাজের মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারবেন।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর