বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি

ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একইসঙ্গে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে জহির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ফোরামের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি নুরন্নবী মানিক এসব দাবি জানান।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, গত চার মাস ধরে পরিচালনা পর্ষদ ছাড়াই কার্যক্রম চলছে ইসলামী ব্যাংকের। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন।

এছাড়া চুক্তিভিত্তিক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত কর্মকর্তাদের অবসরের বয়স পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বৈঠকে ব্যাংক লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদের দ্রুত বিচারের মুখোমুখি করারও দাবি জানান ফোরামের সদস্যরা।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর