মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে দ্বিগুণ, অর্থছাড় কমেছে ৪২%

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম

শেয়ার করুন:

বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে দ্বিগুণ, অর্থছাড় কমেছে ৪২%

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া বৈদেশিক সহায়তার তুলনায় দ্বিগুণের বেশি অর্থ ঋণ ও সুদ পরিশোধে ব্যয় করেছে সরকার। একই সময়ে আগের অর্থবছরের তুলনায় বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ৪২ দশমিক ৩ শতাংশ। এতে বৈদেশিক ঋণ পরিশোধের বাড়তি চাপের মুখে পড়েছে দেশের অর্থনীতি।

সোমবার (২৬ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সরকার বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করেছে ১৩৫ কোটি ১২ লাখ ডলার। বিপরীতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থছাড় হয়েছে মাত্র ৬৬ কোটি ২৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ১১৪ কোটি ৮৬ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে অর্থছাড় কমেছে ৪৮ কোটি ৬৩ লাখ ডলার।

প্রথম প্রান্তিকে পাওয়া বৈদেশিক সহায়তার মধ্যে ঋণ হিসেবে এসেছে ৫৪ কোটি ১৭ লাখ ডলার। অনুদান হিসেবে পাওয়া গেছে ১১ কোটি ডলার।

তবে অর্থছাড় কমলেও নতুন ঋণের প্রতিশ্রুতি বেড়েছে। আলোচ্য তিন মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ১২৭ কোটি ডলারের নতুন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

ইআরডি কর্মকর্তাদের মতে, নতুন ঋণের প্রতিশ্রুতি বাড়লেও বাস্তবে অর্থছাড় কমে যাওয়া এবং আগের নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার প্রবাহে চাপ তৈরি হচ্ছে। এতে সরকারের আর্থিক ব্যবস্থাপনাও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর