রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

তিন দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

তিন দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ছবি: সংগৃহীত

সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় তিন দিন বন্ধ রাখার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে।

গত বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। তবে এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো বিঘ্ন ঘটেনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইটটি পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি আলোচনায় ছিল। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়।

আরও পড়ুন

পিএইচপির নিরাপত্তায় বড় ত্রুটি, বিশ্ব ও বাংলাদেশে সাইবার হামলার আশঙ্কা

এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সম্ভাব্য হ্যাকিং ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

টিএই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর