সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম

শেয়ার করুন:

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩৫ শতাংশ দেবে অলিম্পিক
ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো জিকিউ বলপেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার জেনারেশন। এর মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, জিকিউ বলপেনের শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য ৩৫ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ এবং ডরিন পাওয়ার জেনারেশনের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা ও পরিচালকেরা পাবেন ৭ শতাংশ নগদ লভ্যাংশ।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৩৫ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

জিকিউ বলপেনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৭২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।

অন্যদিকে, ডরিন পাওয়ার জেনারেশনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৭ টাকা ১২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর