শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

হালাল পণ্যে রফতানি বহুমুখীকরণের বড় সম্ভাবনা দেখছে বিসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

হালাল পণ্যে রফতানি বহুমুখীকরণের বড় সম্ভাবনা দেখছে বিসিআই

প্রচলিত শিল্প অবকাঠামো ও উৎপাদন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করে বাড়তি বিনিয়োগ ছাড়াই হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের হালাল সনদ ও প্রয়োজনীয় স্বীকৃতি। 

হালাল পণ্যকে রফতানি বহুমুখীকরণের নতুন সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরে এমন মত দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশান ক্লাবে ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’ শীর্ষক ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

তিনি বলেন, অতিরিক্ত বিনিয়োগ না করেও বর্তমান উৎপাদন ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর মাধ্যমে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে হালাল সনদ ও প্রয়োজনীয় স্বীকৃতি নিশ্চিত করা জরুরি। দেশের উৎপাদনশিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক, বাণিজ্য বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও এর উদ্দেশ্য তুলে ধরেন উপদেষ্টা সম্পাদক সিরাজুল ইসলাম কাদির। পরে বিসিআই সভাপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জার্নালটির প্রথম সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে জার্নালের কপি বিতরণ করা হয়।

জার্নাল প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার এবং বারভিডার সভাপতি আব্দুল হক।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ, বাংলা কেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এস সিদ্দিকী, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল।

বক্তারা বিসিআইয়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং হালাল পণ্যকে কেন্দ্র করে রফতানি বহুমুখীকরণের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর