বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ নতুন ডিএমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ নতুন ডিএমডি
রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ নতুন ডিএমডি।

রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১১ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকে, অগ্রণী ব্যাংক পিএলসির মোহাম্মদ ফজলুল করিমকে একই ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকে, জনতা ব্যাংক পিএলসির মো. আব্দুল মতিনকে একই ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

bankএকই প্রজ্ঞাপনে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ কে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি, রূপালী ব্যাংকের শিকদার ফারুক এ আজমকে একই ব্যাংকের ডিএমডি, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের, বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি, সোনালী ব্যাংকের মো. জামান মোল্লা এবং মো. সাকায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর