সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রায় ৪০ লাখ প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা: গভর্নর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

প্রায় ৪০ লাখ প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা: গভর্নর

দেশের প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনও দ্রুত বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে সারাদেশে ক্যাশলেস লেনদেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর ব্যবহারে তাদের উৎসাহিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে এ মাধ্যমে।

>> আরও পড়ুন

বাংলা কিউআরে সরকারি ফি গ্রহণের আহ্বান গভর্নরের

গভর্নর বলেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশে ক্যাশবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক জোর তৎপরতা শুরু করেছে। এর অংশ হিসেবে সর্বজনীন ডিজিটাল লেনদেনের মাধ্যম বাংলা কিউআর সারাদেশে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে শুধু প্রযুক্তি সুবিধা চালু করাই নয়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। এতে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়বে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর