মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা
বিনিয়োগকারীর হাতে যাচাইকৃত প্রাপ্য অর্থের চেক তুলে দেওয়া হয়। ছবি: ঢাকা মেইল

মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ১২২ জন বিনিয়োগকারীকে ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা ফেরত দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসব বিনিয়োগকারীর হাতে যাচাইকৃত প্রাপ্য অর্থের চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চেক বিতরণ করা হয়। বিনিয়োগকারীদের সুবিধা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আগামী দিনগুলোতেও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চেক বিতরণ করা হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

image

দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং পুঁজিবাজারে আস্থা ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

চেক গ্রহণকারী এক বিনিয়োগকারী বলেন, ২০২৪ সালে মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর তার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরে ডিএসইর নিয়ম অনুযায়ী আবেদন করেন। যাচাইকৃত প্রাপ্য অর্থের চেক হাতে পেয়ে তিনি আনন্দিত ও স্বস্তি অনুভব করছেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগের জন্য বিএসইসি, ডিএসই ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ডিএসই জানিয়েছে, একই ব্যবস্থার আওতায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও পরিশোধ করা হবে। এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর