শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এপেক্সের জুতা-স্যান্ডেলসহ সকল পণ্যে আজ ২৬ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

আজ ২৬ সেপ্টেম্বর এপেক্সের সকল পণ্যে ২৬ শতাংশ ছাড়ে জুতা-স্যান্ডেল কিনতে পারবেন।
আজ সারাদিন এপেক্সের সকল আউটলেট ও অনলাইনে ২৬ শতাংশ ছাড়ে জুতা-স্যান্ডেলসহ সকল পণ্য কিনতে পারবেন।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে ‘ফাউন্ডার্স ডে’। তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্তাকে স্মরণ করে দেশজুড়ে থাকা প্রতিষ্ঠানটির ৫০০টিরও বেশি স্টোরে এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে এপেক্সের সকল পণ্যে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ২৬ শতাংশ ছাড়।

APEX_PIC2

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই বিশেষ ছাড় শুধু রিটেইল আউটলেটেই নয়, বরং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও উপভোগ করা যাবে। এর ফলে জুতা, স্যান্ডেল, লেদার ব্যাগ, বেল্ট, বিভিন্ন অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসহ পরিবারের সব বয়সী সদস্যের জন্য প্রয়োজনীয় পণ্য কেনা যাবে। পাশাপাশি নারীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় আকর্ষণীয় কালেকশন।

আরও পড়ুন: ঢাকায় চলছে পাকিস্তানি পণ্যের মেলা

নতুন ডিজাইন ও নানা আকর্ষণীয় কালেকশন ঘিরে ক্রেতাদের দারুণ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফাউন্ডার্স ডে-র এই বিশেষ ছাড়কে কেন্দ্র করে দেশের প্রতিটি স্টোরেই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ক্রেতারা বিশেষ দিন ও মৌসুমকে মাথায় রেখে পছন্দের এপেক্স পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার দারুণ অভিজ্ঞতা উপভোগ করছেন।

APEX_2

এপেক্সের সঙ্গে এ দেশের মানুষের দীর্ঘ পথচলাকে আরও অর্থবহ করতে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর এই ক্যাম্পেইনটি পালন করে থাকে প্রতিষ্ঠানটি। সৈয়দ মঞ্জুর এলাহী সর্বদা গুণগত মান ও গ্রাহকের আস্থার ওপর ভিত্তি করে এপেক্সকে গড়ে তুলেছিলেন। তার সেই স্বপ্নকে স্মরণ করতে এবং এই বিশেষ কেনাকাটার অভিজ্ঞতার অংশ হতে ক্রেতাদের নিকটস্থ এপেক্স আউটলেটে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর