সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে প্রাণহানিতে বিজিএমইএর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে প্রাণহানিতে বিজিএমইএর শোক
বিজিএমইএ’র লোগো।

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিএমইএ এ শোক জানায়।

বার্তায় বলা হয়, ‘আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত। সংগঠনটি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।’

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে বিজিএমইএ। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে সংগঠনটি।

প্রসঙ্গত, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর