বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিসিকের ৫ দিনব্যাপী চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

বিসিকের ৫ দিনব্যাপী চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা শুরু
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। ছবি: ঢাকা মেইল

দেশীয় চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরা এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও ছোট (সিএমএসএম) শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে ৫ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনের নিচতলায় এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

বিসিক জানায়, দেশীয় চামড়া শিল্পের উন্নয়ন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের চামড়া শিল্পের উদ্যোক্তারা তাদের উৎপাদিত নান্দনিক, মানসম্পন্ন ও বৈচিত্র্যময় চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪৩টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তারা এবং পাঁচটি স্টলে খাদ্য ও খাদ্যজাত পণ্যের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন।

বিসিকের নকশা কেন্দ্র থেকে চামড়াজাত পণ্যের ওপর প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের পাশাপাশি ঐতিহ্যবাহী হাজারীবাগের উদ্যোক্তারাও মেলায় অংশ নিয়েছেন।

এ ছাড়া মেলায় স্বনামধন্য দেশীয় প্রতিষ্ঠান ‘বে’ অংশগ্রহণ করছে। দর্শনার্থীদের বিসিকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাতে মেলায় বিসিকের তথ্যকেন্দ্রও স্থাপন করা হয়েছে।

এমআর/এমআই 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর