সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

শেয়ার করুন:

১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত
বাণিজ্য মন্ত্রণালয়

১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির শর্ত আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এ-সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এ বিষয়ে এনবিআরকে একটি চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করা প্রয়োজন।

এ জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট আদেশটি স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস শাখা থেকে ৫১/২০২৬/কাস্টমস/৫১৯ নম্বর আদেশ জারি করা হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন করে স্থগিতের অনুরোধ জানানো হলো।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর