রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মূলধন বাজার শক্তিশালী করতে নীতিমালা ও প্রযুক্তির ওপর জোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

মূলধন বাজার শক্তিশালী করতে নীতিমালা ও প্রযুক্তির ওপর জোর

বাংলাদেশের মূলধন বাজারের সম্ভাবনা, বাজারের স্থিতিশীলতা, নীতিনির্ধারকদের ভূমিকা এবং টেকসই অর্থায়নের সুযোগ নিয়ে প্রথমবারের মতো ‘ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম’ আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি অংশ নেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোরামে আলোচকরা বলেন, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে সক্ষম বাজার কাঠামো, প্রযুক্তির কৌশলগত ব্যবহার এবং টেকসই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলার পাশাপাশি নতুন অর্থনৈতিক সম্ভাবনাও কাজে লাগাতে পারে।

তারা বলেন, শক্তিশালী বাজার অবকাঠামো, নীতিমালার স্পষ্ট দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতা বাংলাদেশের আর্থিক বাজারকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় দেশের অবস্থান সুদৃঢ় করতে নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা জরুরি।

ফোরামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও এনামুল হক উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মূলধন বাজার এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। স্থিতিশীল বাজার, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ও টেকসই অর্থায়ন গ্রহণের মাধ্যমে আমরা অর্থনীতির পরবর্তী প্রবৃদ্ধির ধাপ উন্মোচন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা ও ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত। আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্যানেল আলোচনা পরিচালনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস সাবাহ সালিহীন আজিম।

প্যানেল আলোচনায় অংশ নেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অব ট্রেজারি, অফশোর ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মেহেদী জামান। স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষে আলোচনায় ছিলেন দক্ষিণ এশিয়ার হেড অব মার্কেটস এফআই সেলস আশিষ মালিক, হেড অব এফআই, জিসিএনএ এবং হেড অব বিবিডি, জিসিএনএ দক্ষিণ এশিয়া, সিআইবি এফআই বিবিডি হিমাংশু ধ্যানি এবং বাংলাদেশের হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস নাসরিন রহমান।

আয়োজনে অংশ নেওয়া প্রায় ২০০ জন প্রতিনিধি বাংলাদেশের আর্থিক বাজারের ভবিষ্যৎ, বাজার স্থিতিশীলতা, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, দেশে ১২০ বছরেরও বেশি সময়ের কার্যক্রমের ধারাবাহিকতায় ব্যাংকটি বাংলাদেশের আর্থিক অগ্রযাত্রার সঙ্গে অংশীদার হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশের মূলধন বাজারের উন্নয়ন ও আর্থিক খাতের বিকাশে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর