রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেয়ারহোল্ডারদের নিয়ে কৃষিবিদ সি প্যালেসের মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

শেয়ারহোল্ডারদের নিয়ে কৃষিবিদ সি প্যালেসের মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন

শেয়ারহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা জোরদার, পারস্পরিক মতবিনিময় এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেডের (কেপিএল) উদ্যোগে ‘কৃষিবিদ সি প্যালেস: বিজনেস নেটওয়ার্কিং অ্যান্ড ভিউ এক্সচেঞ্জ সেশন’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষিবিদ সি প্যালেসের শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে শেয়ারহোল্ডারদের মধ্যে কৃষিবিদ সি প্যালেসের প্রিভিলেজ কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে প্রকল্পের ভিশন, ভবিষ্যৎ পরিকল্পনা, শেয়ারহোল্ডারদের সম্পৃক্ততা ও প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়। পরে শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।

কৃষিবিদ সি প্যালেস কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেডের একটি হসপিটালিটি প্রকল্প। কুয়াকাটায় নির্মাণাধীন এ প্রকল্পকে আধুনিক হসপিটালিটি অবকাঠামো হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

শেয়ারহোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান ড. আলী আফজাল বলেন, একটি প্রকল্পের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রায় শেয়ারহোল্ডারদের আস্থা, সম্পৃক্ততা ও পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে কৃষিবিদ সি প্যালেস প্রকল্পকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পর্যটন গন্তব্য হিসেবে কুয়াকাটার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পেশাদারিত্ব, গুণগত মান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে প্রকল্পটির বাস্তবায়ন এগিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় শেয়ারহোল্ডাররা প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও হসপিটালিটি সেবার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে। ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর সুযোগও তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেডের (কেপিএল) চেয়ারম্যান ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো. তারিক হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলমগীর এবং গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর