শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও করপোরেট মিলনমেলা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

বে ওয়েভের সফটওয়্যার উদ্বোধন ও করপোরেট মিলনমেলা অনুষ্ঠিত

বিনিয়োগকারীদের সেবা আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের নতুন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর হোটেল ৭১-এ প্রতিষ্ঠানটির করপোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টের পরিচালক হোসাইন আল মামুনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক, প্রকল্প ইউনিটের মালিক, কর্মকর্তা, বিনিয়োগকারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন সফটওয়্যারটি চালু করা হয়েছে।

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টের সিইও মো. ইকরাম বলেন, বে ওয়েভ শুধু একটি হোটেল প্রকল্প নয়; এটি বিনিয়োগকারীদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের একটি প্ল্যাটফর্ম। নতুন সফটওয়্যারটি আমাদের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক ও বিনিয়োগকারীবান্ধব করবে।

প্রকল্প ও কোম্পানির অগ্রগতি তুলে ধরে নাজমুল হাসান রাজু বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রতিটি ধাপ এগিয়ে নিচ্ছি। বিনিয়োগকারীদের নিয়মিত তথ্য প্রদান এবং তাঁদের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখাই আমাদের অন্যতম অগ্রাধিকার।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি পাঁচজন শেয়ারহোল্ডারের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। এ সময় কয়েকজন শেয়ারহোল্ডার ও অতিথি তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহনাজ খাতুন শম্পা ও ইবনুল বিন হোসাইন শাকিল। পরে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা ও বুফে ডিনারের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড কক্সবাজারের কলাতলীতে একটি শরিয়াহসম্মত, শেয়ারভিত্তিক হোটেল ও রিসোর্ট প্রকল্প বাস্তবায়ন করছে। স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য নিরাপদ অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর