রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে পুরস্কৃত এনার্জিপ্যাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে পুরস্কৃত এনার্জিপ্যাক
এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ

টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার ও দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ পুরস্কার অর্জন করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ‘এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাস্টেইনাবল ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। 

পুরস্কারটি যৌথভাবে আয়োজন করে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ, যা বাংলাদেশে জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্টের নেটওয়ার্ক এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ- ইএসজিও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কর্পোরেট সম্পৃক্ততার একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

এদিন এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ। 

এ অর্জন প্রসঙ্গে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, ‘এই স্বীকৃতি আমাদের টেকসই ও ভবিষ্যৎ উপযোগী উৎপাদনশিল্প খাত গড়ে তোলার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। আমাদের কাছে টেকসই উন্নয়ন শুধুমাত্র নিয়ম মেনে চলার বিষয় নয়; বরং এটি উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে প্রভাব তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড বাংলাদেশে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রসার এবং টেকসই উন্নয়নে আরও উচ্চতর মানদণ্ড প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর