শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ছুটির সকালে ইলশেগুঁড়ি বৃষ্টি, কেমন যাবে সারাদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

ছুটির সকালে ইলশেগুঁড়ি বৃষ্টি, কেমন যাবে সারাদিন
প্রতীকী ছবি

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকা থেকে সরে গিয়ে লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলে গেছে। তবে বাংলাদেশেও ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ শুক্রবার ছুটির দিনে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান থেকে শুরু হয়ে উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল পার হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। সেই সঙ্গে বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাত হতে পারে সারাদেশে।

এ কারণে দেশের চার বিভাগ— রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে।

তবে তাপমাত্রা খুব একটা কমবে না। ভ্যাপসা গরম থাকতে পারে।

অবশ্য আজ ভোর থেকে কিছুটা স্বস্তিও রয়েছে রাজধানী ঢাকায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অধিদফতরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে এবং সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর