চট্টগ্রামে গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক সুবিধার পরিধি আরও বাড়াতে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে রবি আজিয়াটা পিএলসি। এর অংশ হিসেবে ২১টি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে মোবাইল অপারেটরটি। একই অনুষ্ঠানে গ্রাহক সম্পৃক্ততায় বিশেষ অবদানের জন্য ১০ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে এসব পুরস্কার ও অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— গিফট বাস্কেটস ৪ইউ, র্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড ও সারপ্রাইজ চট্টগ্রাম।
এছাড়া চট্টগ্রামের রন্ধনশিল্পে বিশেষ অবদানের জন্য বারকোড রেস্টুরেন্টকে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি। চট্টগ্রামের পরিবর্তনশীল খাবারের সংস্কৃতিতে প্রতিষ্ঠানটির অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আতিথেয়তা, খাবার, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ২১টি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করে রবি।
প্রতিষ্ঠানগুলো হলো— বিউটি বুফে, সাইটলি, জি জি আইল্যান্ড–অরোরা লাউঞ্জ রেস্টুরেন্ট, ট্রাফিক, কমপ্লিট কিচেন, এলিট ট্রাভেলস, ওয়েল পার্ক হোটেল, হোয়াইট পার্ক বুটিক হোটেল, কাপরি ক্যাফে বিস্ত্রো, ল্যামবার্গ ক্যাফে, আগ্রাবাদ, তাসফি মেকওভার অ্যান্ড সেলুন, হ্যামার স্ট্রেংথ, অ্যামব্রোসিয়া রেস্টুরেন্ট, ফ্যাশকোড, দ্য রয়্যাল ডাইন রেস্টুরেন্ট, দ্য এলিগেন্স হোটেল অ্যান্ড স্যুইটস, শাজিনাজ হাসপাতাল লিমিটেড, ব্লু মুন, বেস্ট অ্যান্ড লেস আউটফিটার্স, আলো আই কেয়ার ও সিমকো মার্ট।
অনুষ্ঠানে শওকত কাদের চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম রবি এলিটের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। চট্টগ্রামজুড়ে আরও শক্তিশালী এলিট ইকোসিস্টেম গড়ে তুলতে এবং গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য ও সুবিধা তৈরি করতে আমরা আগ্রহী। আমাদের অংশীদাররা রবি এলিট অভিজ্ঞতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই স্বীকৃতি তাদের অবদানের প্রতিফলন। একই সঙ্গে নতুন অংশীদারত্বগুলো আমাদের গ্রাহকদের জন্য প্রাপ্ত সুবিধার পরিধি আরও বিস্তৃত করবে।’
রবি জানিয়েছে, নতুন অংশীদারত্বের ফলে গ্রাহকরা খাবার, হোটেল, ভ্রমণ, ফ্যাশন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য লাইফস্টাইল সেবায় বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে চট্টগ্রামে রবি এলিটের অংশীদার নেটওয়ার্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়বে এক্সক্লুসিভ সুবিধার পরিধি।
এমআর/এএম




