বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার এআই চা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার এআই চা
বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার এআই চা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড এআই চা। সম্প্রতি চট্টগ্রামের জামাল খান এলাকার ৮১/এ, সিপিডিএল চৌধুরী হাইট, গ্রাউন্ড ফ্লোরে  প্রতিষ্ঠানটি তাদের প্রথম আউটলেটের উদ্বোধন করেছে। আনন্দঘন পরিবেশে ফিতা কাটার মধ্য দিয়ে নতুন এই আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই চায়ের কর্মকর্তাগণ, মার্কেটিং ম্যানেজার কাজী মুজাহিদুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহদি ইসলাম ফ্র্যাঞ্চাইজি মালিক তানভীর আহমেদসহ অন্যান্য অতিথিরা। এছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটররাও অংশ নেন।

ইন্দোনেশিয়া থেকে বিশ্বজুড়ে এআই চায়ের সম্প্রসারণ

এআই চা- নামের মধ্যেই যেন চায়ের প্রতি ভালোবাসার রূপরেখা ফুটে ওঠে। সাশ্রয়ী মূল্যে ভালো মানের চা ও আইসক্রিম গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় লি ব্রাদারসের হাত ধরে এআই চায়ের যাত্রা শুরু হয়। ২০২২ সালে প্রথম ফিজিক্যাল আউটলেট চালু হয়। এরপর চারদিকে দ্রুত এর সুনাম ছড়িয়ে পড়ে এবং এটি ব্র্যান্ডে রূপ নেয়। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে এআই চায়ের ২ হাজারেরও বেশি আউটলেট রয়েছে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রুনাইসহ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনার পর এবার বাংলাদেশের চট্টগ্রামে আটলেট খুললো এআই চা। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার বাজারে ব্র্যান্ড সম্প্রসারণে নতুন অধ্যায়ের সূচনা হলো।

চা ও আইসক্রিমে বৈচিত্র্যময় স্বাদ

চট্টগ্রামের নতুন আউটলেটে বিভিন্ন ধরনের ফ্রুট টি, মিল্ক টি, বোবা সানডে এবং আইসক্রিম পাওয়া যাবে। তরুণ প্রজন্ম ও লাইফস্টাইলপ্রেমীদের পছন্দের কথা মাথায় রেখে চা ও আইসক্রিমের স্বাদে বৈচিত্র্য আনা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারতীয় কোম্পানিগুলো

আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি একটি হালাল সনদপ্রাপ্ত ব্র্যান্ড হিসেবেও নিজেদের পরিচিতি তুলে ধরছে এআই চা। এই ব্র্যান্ডের পরিচয়ের অন্যতম অংশ তাদের জনপ্রিয় এআই চা মাসকট।

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণের পরিকল্পনা

বাংলাদেশে কার্যক্রম শুরুর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ব্যবসার সুযোগও দিচ্ছে এআই চা।  তুলনামূলক কম বিনিয়োগে ব্যবসা শুরু এবং দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এই ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি মডেল তৈরি করা হয়েছে।

 এআই চা তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি পার্টনারদের জন্য অপারেশনাল সাপোর্ট, প্রশিক্ষণ ও ডিজাইন সহায়তা দেওয়ার ব্যবস্থাও রেখেছে।

উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার

গ্রাহকদের বিভিন্ন চা ও আইসক্রিমের স্বাদ নেওয়ার সুযোগ করে দিতে বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার দিচ্ছে এআই চা। এই অফারে যেকোনো একটি রেগুলার সাইজ ড্রিংক কিনলে একটি আইসক্রিম সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর