শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগপ্রাপ্ত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগপ্রাপ্ত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু

এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (EPS)-এর আওতায় দক্ষিণ কোরিয়া থেকে কাজের প্রস্তাব পাওয়া প্রার্থীদের ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর দারুসসালামের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) জব অফারপ্রাপ্ত ১২৪ জন প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক প্রশিক্ষণার্থীদের সুস্বাস্থ্য কামনা করে বলেন, প্রতিটি ব্যাচে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীকে বোয়েসেল-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে ২০০৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় Employment Permit System (EPS) কর্মসূচির অধীনে জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে Human Resources Development Service of Korea (HRD Korea) কর্মী নির্বাচন ও প্রেরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তাদের চাহিদার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায়, স্বল্প অভিবাসন ব্যয়ে এবং উচ্চ বেতনে এ পর্যন্ত ৩৮ হাজার ১৮ জন  বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন।

কোরিয়াগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থলে দ্রুত অভিযোজন এবং ইপিএস কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশের সহযোগিতায় কোরিয়াগামী সাধারণ ইপিএস কর্মীদের জন্য ১০ দিনব্যাপী কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। 

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে Dirty, Difficult & Dangerous (3D) ধরনের কাজের পরিবেশে দক্ষতার সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে BOESL-এর নিজস্ব ওয়েল্ডিং ল্যাবে অতিরিক্ত ৩ (তিন) দিনব্যাপী Welding ও Grinding এবং শারীরিক ব্যায়াম/শরীরচর্চা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)-এ এক দিনব্যাপী Industrial Attachment প্রদান করা হবে। উল্লিখিত প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় বোয়েসল বহন করে থাকে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর