সম্প্রতি ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দিয়েছে আকিজ বশির কেবলস। অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুকসহ প্রতিষ্ঠানটির শীর্ষপর্যায়ের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় পরিবেশকরা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকবৃন্দের গুরুত্বপূর্ণ অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করা হয়। একই সঙ্গে সারা দেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও বাজার উপস্থিতি বাড়াতে তাদের ভূমিকার উচ্চ প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন। তাদের সহযোগিতাই বাংলাদেশ জুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।”
আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেন, “আমাদের সম্মানিত পরিবেশকবৃন্দের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের এই অর্জন উদ্যাপনে যাঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই পুরস্কার পরিবেশকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।”
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবেশকবৃন্দের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, শক্তিশালী অংশীদারিত্ব, পণ্যের আপসহীন মান, গ্রাহকদের আস্থা এবং নতুনত্বই তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।
এই জাঁকজমকপূর্ণ আয়োজন আকিজ বশির কেবলসের পরিবেশক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিতকারী বিশ্বমানের বৈদ্যুতিক কেবলস সরবরাহের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিও পুনরায় জোরালোভাবে তুলে ধরেছে।
এজেড




