রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

বাড়ল জেট ফুয়েলের দাম
ফাইল ছবি

উড়োজাহাজে ব্যবহৃত জেট এ-১ বা জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার। 

রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। নতুন দাম আজ (৯ আগস্ট) রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি শেষে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১-এর মূল্য পুনর্র্নিধারণ করা হয়। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের চষধঃঃং জধঃব-সহ সংশ্লিষ্ট বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাসভিত্তিক জেট ফুয়েলের দাম সমন্বয় করে আসছে কমিশন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসে আগের মাসের ৫ তারিখ থেকে পরবর্তী মাসের ৪ তারিখ পর্যন্ত প্রকাশিত চষধঃঃং জধঃব-এর গড়, জেট এ-১ আমদানিতে বিপিসির এলসি নিষ্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের দাম পরিবর্তনের বিষয় বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি জেট ফুয়েল পরিবহনে ব্যবহৃত উপকূলীয় ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন ব্যয়ের পরিবর্তনও হিসাব করা হয়।

এরই ধারাবাহিকতায় ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ের চষধঃঃং জধঃব-এর গড়, বিপিসির এলসি নিষ্পত্তিতে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন পর্যালোচনা করে আগস্ট মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এবার অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে আগের দাম ছিল প্রতি লিটার ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার। নতুন দামে প্রতি লিটারে বেড়েছে ০ দশমিক ১৮০২ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, ৯ আগস্ট রাত ১২টা থেকে সমন্বয় করা এই মূল্যহার কার্যকর হবে। জেট এ-১-এর নতুন মূল্যসংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ আদেশও সেখানে আপলোড করা হবে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর