সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সিপিএসএস কোর্সের চতুর্থ ব্যাচের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সিপিএসএস কোর্সের চতুর্থ ব্যাচের উদ্বোধন
অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড আয়োজিত বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগাইনাইজেশন ফর ইসলামিক ফিন্যানসিয়াল ইনস্টিটিউট(এএওআইএফআই) প্রবর্তিত সার্টিফিকেট অব প্রফিয়েন্স ইন শরীয়াহ্ স্ট্যান্ডার্ড ( সিপিএসএস) কোর্সের চতুর্থ ব্যাচের টিউটোরিয়াল ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১ আগস্ট রাতে অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

প্রধান অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক, মফেট চেয়ার এবং ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্স, ডেভেলপমেন্ট ফিন্যান্স ও মানি মার্কেট বিশেষজ্ঞ এবং (এএওআইএফআই) এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ড. এম. কবির হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সোনালী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (আইবিআরপিডি) অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ জাকির হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। গুরুত্বপূর্ণ অতিথি ও কোর্সে অংশগ্রহণকারীসহ প্রায় ৮০ জন অনুষ্ঠানে অংশ নেন।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কোর্স কো-অর্ডিনেটর মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কোর্সের একজন অংশগ্রহণকারী এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভীর পক্ষে অতিথিদের স্বাগত জানান কোর্স কো-অর্ডিনেটর মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে বক্তারা সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি শরিয়াহভিত্তিক দক্ষ জনবল গড়ে তুলতে ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে বিভিন্ন প্রশিক্ষণ ও সনদ কোর্স আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর