রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে জিয়াউল হক
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে সই করেন প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মো. জিয়াউল হককে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর