শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

লন্ডন ট্রেড ফেয়ারে নারী উদ্যোক্তাদের নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

লন্ডন ট্রেড ফেয়ারে নারী উদ্যোক্তাদের নতুন সুযোগ
অপ্সরী ওমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও ক্রিয়েটিভ কমিউনিকেশনের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এ প্রেস মিট। ছবি: ঢাকা মেইল

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ, পণ্য রফতানি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্য নিয়ে লন্ডন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৬ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) অপ্সরী ওমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও ক্রিয়েটিভ কমিউনিকেশনের যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ প্রেস মিটের আয়োজন করা হয়।

আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০২৬”। 

আয়োজকরা জানান, বাংলাদেশের ক্ষুদ্র, মাঝারি ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলা, রফতানির সুযোগ সৃষ্টি, নতুন ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা এবং বৈদেশিক বাজার সম্প্রসারণই এ মেলার মূল লক্ষ্য।

মেলায় বাংলাদেশের হ্যান্ডিক্রাফটস, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, কৃষিপণ্য, খাদ্য ও পানীয়, তথ্যপ্রযুক্তি, রিয়েল এস্টেট, এনজিওসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানানো হয়।

প্রেস মিটে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পণ্যের চাহিদা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের সক্ষমতা বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের উদ্যোক্তাদের জন্য নতুন রফতানি বাজার তৈরিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে অপ্সরী ওমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মনোয়ারা বেগম পলি বলেন, ‘নারী উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের সম্ভাবনাময় পণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য।’

এ সময় ক্রিয়েটিভ কমিউনিকেশনের প্রোপাইটার জুয়েল আহমেদ বলেন, লন্ডন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাট ফর্ম হবে। তিনি দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের এ মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর