শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হলেন চিংফেং ঝাং

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ পিএম

শেয়ার করুন:

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হলেন চিংফেং ঝাং

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির অংশীদারিত্ব আরও জোরদার করা এবং সংস্থাটির পরবর্তী উন্নয়ন কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ এই সময়ে দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে এডিবি ঘনিষ্ঠভাবে কাজ করবে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

এডিবি জানায়, টেকসই উন্নয়ন খাতে চিংফেং ঝাংয়ের ৩০ বছরের বেশি এবং সংস্থাটিতে ২০ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে যোগদানের আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালে এডিবির সদস্য হয় বাংলাদেশ। চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের চলমান প্রকল্পে অর্থায়নের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার। এ পর্যন্ত বাংলাদেশের জন্য প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে সংস্থাটি।

টিএই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর