বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

ফের তিতাস এলাকাজুড়ে তীব্র গ্যাস সংকটের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

ফের তিতাস এলাকাজুড়ে তীব্র গ্যাস সংকটের সতর্কতা

চট্টগ্রামের মহেশখালীতে এলএনজি টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। যার জন্য তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ সব ধরনের গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের জটিলতায় পড়তে পারেন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালসমূহের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ প্রায় ৫৫০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত সব শ্রেণির গ্রাহক প্রান্তে তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক ভোগান্তি অব্যাহত থাকতে পারে। এ কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার কাজে বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় চুলায় গ্যাসের চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর