সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

১৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ডলার
প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (২.২৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বর্তমান বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৮ কোটি টাকা।

রোববার (২৬ জুলাই) এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৫ জুলাই—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার।

এর আগে, ১ থেকে ২৫ জুলাই ২০২৫ সময়ে দেশে এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার বা ২০ দশমিক ৬ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর বিভিন্ন প্রণোদনা ও সেবা সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ এবং বৈদেশিক লেনদেনেও সহায়ক ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ২৫ দিনেই প্রায় ২৩০ কোটি ডলারের রেমিট্যান্স আসায় জুলাই মাস শেষে এ অঙ্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর