রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রিহ্যাব সদস্যদের জন্য ঢাকা রিজেন্সিতে বিশেষ সুবিধা, সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

রিহ্যাব সদস্যদের জন্য ঢাকা রিজেন্সিতে বিশেষ সুবিধা, সমঝোতা স্মারক সই
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-২ হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে রিহ্যাবের সদস্য, তাদের কর্মী ও আইনগত নির্ভরশীল এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলরা সারাবছর ঢাকা রিজেন্সির বিভিন্ন আতিথেয়তা সেবা বিশেষ ছাড়ে উপভোগ করতে পারবেন।

শনিবার (২৫ জুলাই) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-২ হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, রিহ্যাবের সদস্য ও সুবিধাভোগীরা হোটেলের রুম বুকিংয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া খাবারের ক্ষেত্রে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফারও উপভোগ করতে পারবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন- হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষে সমঝোতা স্মারক বিনিময় এবং ফটোসেশনের মাধ্যমে আতিথেয়তা ও রিয়েল এস্টেট খাতের এই নতুন অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ রিহ্যাব সদস্যদের জন্য অতিরিক্ত মূল্যসংযোজনের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও আরও সম্প্রসারিত করবে।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর