রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রিজার্ভ কমে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:৩৮ এএম

শেয়ার করুন:

রিজার্ভ সামান্য কমে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

সামান্য কমেছে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে যার পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।   

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ কথা জানানো হয়েছে। 

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ গণনা পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৭ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

সেদিন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় এ তথ্য জানান।

সেই হিসেবে ১৫ দিনের ব্যবধানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। 

এর আগে ৬ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর