বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়নে দুই বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়নে দুই বিভাগে বিজয়ী উর্মি গ্রুপ

টেকসই উন্নয়ন, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ দুইটি গুরুত্বপূর্ণ বিভাগে বিজয়ী হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী উর্মি গ্রুপ।

প্রতিষ্ঠানটি ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন – উইমেন এমপাওয়ারমেন্ট’ বিভাগে তাদের যুগান্তকারী ‘Empowered at Work, Stronger at Home: The Urmi Woman’ উদ্যোগের জন্য এই পুরস্কার অর্জন করেছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জনে উর্মি গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টা এই স্বীকৃতি এনে দিয়েছে।

পাশাপাশি, দেশের তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন, দায়িত্বশীল পরিচালনা, সম্পদের দক্ষ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অনন্য অবদানের জন্য ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন – মোস্ট সাসটেইনেবল আরএমজি/গার্মেন্ট অব দ্য ইয়ার’ বিভাগেও বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি।

এই দ্বৈত অর্জনের মাধ্যমে টেকসই উৎপাদন, নারী ক্ষমতায়ন এবং দায়িত্বশীল শিল্প পরিচালনায় দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে নিজেদের অগ্রণী অবস্থান আরও সুদৃঢ় করল উর্মি গ্রুপ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর