বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফারইস্ট নিটিংয়ের অস্বাভাবিক দরবৃদ্ধিতে সতর্ক করল ডিএসই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

ফারইস্ট নিটিংয়ের অস্বাভাবিক দরবৃদ্ধিতে সতর্ক করল ডিএসই
ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (১৩ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ফারইস্ট নিটিং কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।

তথ্য অনুযায়ী, গত ১৪ জুন ফারইস্ট নিটিংয়ের শেয়ারদর ছিল ১৭ টাকা ১০ পয়সা। যা ১২ জুলাই বেড়ে ২৩ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ এক মাসেরও কম সময়ে শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৯ শতাংশ।

তবে শেয়ারদরের এই ঊর্ধ্বগতির বিপরীতে কোম্পানিটির আর্থিক অবস্থান সন্তোষজনক নয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিংয়ের পরিশোধিত মূলধন ২ কোটি ৩৮ লাখ টাকা। সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩২ দশমিক ৮০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এ অবস্থায় কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।

এমআর/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর