মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামো

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

আইএমএফ মিশনের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ (রোববার) থেকে সরকারের সঙ্গে পাঁচ দিনব্যাপী আলোচনা শুরু করছে। 

বৈঠকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি নতুন ঋণ কর্মসূচি, সম্ভাব্য অর্থায়ন এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জন্য আইএমএফের মিশনপ্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ১৬ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।

এ সময়ে তারা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। আলোচনায় অর্থনৈতিক সংস্কার, নীতিগত অগ্রাধিকার এবং নতুন ঋণ কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।

সফরের প্রথম দিন অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সম্ভাব্য দ্বিতীয় রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচির নীতিগত প্রস্তুতি ও কাঠামো তুলে ধরবে। পাশাপাশি প্রথম আরএসএফ কর্মসূচি এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের আওতায় বাস্তবায়িত সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে দ্বিতীয় আরএসএফের আওতায় সম্ভাব্য নতুন সংস্কার কর্মসূচির পরিধি ও কৌশলগত অগ্রাধিকার নিয়েও আলোচনা হবে।

আজকের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো। এতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), মূলধনি ব্যয়, বড় বিনিয়োগ প্রকল্প, অর্থায়নের উৎস, জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস, রাজস্ব আহরণের কৌশল, ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

এছাড়া সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, বেতন-ভাতা, সরকারি কর্মচারীর সংখ্যা, নতুন নিয়োগ পরিকল্পনা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ধরনের ভাতা নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির চলতি ও মধ্যমেয়াদি ব্যয়ের বিষয়ও আলোচনায় থাকবে।

সূত্র জানায়, সফরের পুরো সময়ে বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, সার ও খাদ্য খাতের ভর্তুকি, বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ, আমদানি ব্যয়, বিপিডিবি ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক লেনদেন এবং বিদ্যুতের শুল্ক সমন্বয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। 

পাশাপাশি ব্যাংকঋণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অর্থায়ন, বৈদেশিক ঋণ, ঋণ ছাড়, পাইপলাইনে থাকা ঋণ, বাণিজ্যিক ঋণ গ্রহণ, বৈদেশিক অর্থায়নের ঝুঁকি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও পর্যালোচনা করা হবে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর