বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাছের বাজারে স্বস্তির হাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

মাছের বাজারে স্বস্তির হাওয়া
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মাছের বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। ছবি: ঢাকা মেইল

কয়েক সপ্তাহের ঊর্ধ্বমুখী দামের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মাছের বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। বর্ষা মৌসুমে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের সরবরাহ বাড়ায় অনেক ধরনের মাছের দাম কমেছে। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

‎শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ঝিগাতলা, মোহাম্মদপুর ও টাউনহল কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

‎বাজারগুলোতে মাছের সরবরাহ যেমন বেড়েছে। তেমনি মাছের দামে স্বস্তি এসেছে। বাজার ঘুরে দেখা যায়, রুই ৩০০-৩৫০, কাতলা বড় সাইজের ৩০০-৩৫০, মৃগেল ২৮০-৩২০, তেলাপিয়া ২৫০-২৮০, পাঙ্গাস ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশীয় কৈ, শিং ও টেংরা মাছ ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছের দাম আগের তুলনায় কেজিপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। বিশেষ করে, চাষের মাছের পাশাপাশি দেশীয় মাছের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। বাজারে অহরহ দেশীয় মাছ মিলছে।

114bbb18-cf6a-4590-ba77-26b2c04d44b7

টাউন হল বাজারের মাছ ব্যবসায়ী আলফু মিয়া বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় বাজারে মাছ বেশি আসছে। সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে। ক্রেতারা এখন আগের চেয়ে দাম কম পেয়ে মাছ কিনছেন।’

তিনি আরও জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাজারে দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। সেসব মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

‎ঝিগাতলা কাঁচাবাজারের আরেক ব্যবসায়ী নুরুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে নদী ও হাওরাঞ্চল থেকে মাছের সরবরাহ বেড়েছে। পাশাপাশি মাছের খামার থেকে পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে দামের ওপর চাপ কমেছে। তবে বড় আকারের ইলিশ ও কিছু সামুদ্রিক মাছের দাম এখনও তুলনামূলক বেশি রয়েছে। কিন্তু দেশীয় মাছের প্রতি ক্রেতাদের চাহিদা বেশি। বাজারে অনেক দেশীয় মাছ আসায় সামুদ্রিক ও চাষের মাছের দাম ও চাহিদা অনেকটা কমে গেছে।

f

বাজারে মাছ কিনতে আসা ক্রেতা ওমর আহমেদ বলেন, ‘সবজির দাম কিছুটা বেশি থাকলেও মাছের দাম কমায় পরিবারের জন্য মাছ কেনা সহজ হয়েছে। বর্ষার মৌসুমে বাজারে অনেক দেশীয় মাছ পাওয়া যায়। দেশীয় মাছের জন্য অন্যান্য সামুদ্রিক মাছের চাহিদা কম। আজকের বাজারে মাছের দামের এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জন্য ভালো হবে।’

‎এদিকে, বাজারসংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী কয়েক সপ্তাহ মাছের বাজার স্থিতিশীল থাকতে পারে। তবে অতিবৃষ্টি, বন্যা কিংবা পরিবহন ব্যয় বেড়ে গেলে বাজারে আবারও দামের প্রভাব পড়তে পারে।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর