রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ডিবিএইচ ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

ডিবিএইচ ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ডিবিএইচ ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন জানান, ডিবিএইচ-এর খেলাপি ঋণ মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। এই সফলতার ফলে প্রতিষ্ঠানটি টানা ২১ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘AAA’ অর্জন করেছে।

dece4cd8-1d8c-435b-a4dd-c96d036b219d

চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ডিবিএইচ মোট ৬২,৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্ন পূরণে সহায়তা করেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর