বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংকে আমানত প্রত্যাহারের হিড়িক, ৭ দিনে উত্তোলন ৪২৪০ কোটি টাকা
মোহাম্মদ আশ্রাফুল আলম। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চলমান সংকটময় পরিস্থিতিতে পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশ্রাফুল আলমকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ দিয়েছে। তিনি ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে কাজ করবেন। পর্যবেক্ষক হিসেবে আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ দেবেন।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

গত ২৪ আগস্ট আগের চেয়ারম্যানকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তবে  আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। 

এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানও বাধ্য হয়ে পদত্যাগ করেন। এসব নিয়ে ব্যাংকটির গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে।

গত ১ জুন আন্দোলন শুরুর পর ব্যাংকটি থেকে সমানে টাকা তুলে নিচ্ছে মানুষ। এতে করে তারল্য সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চেয়েছে ইসলামী ব্যাংক।


বিজ্ঞাপন


টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর