সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

শেয়ার লেনদেনে স্বাভাবিক নিয়মে ফিরছে বেক্সিমকো ও ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

Islami bank
বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের লোগো।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে মঙ্গলবার (৯ জুন) থেকে কোম্পানি দুটির শেয়ার স্বাভাবিক সার্কিট ব্রেকার সীমার মধ্যে লেনদেন হবে।

সোমবার (৮ জুন) বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। 


বিজ্ঞাপন


কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা আদেশের মাধ্যমে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের ক্ষেত্রে যে ফ্লোর প্রাইস ও অন্যান্য শর্ত আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে কমিশন জানিয়েছে, ২০২১ সালের ১৭ জুন জারি করা আদেশ অনুযায়ী সব তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে প্রচলিত সার্কিট ব্রেকারের ঊর্ধ্ব ও নিম্নসীমা কার্যকর থাকবে। অর্থাৎ এখন থেকে অন্য শেয়ারের মতোই বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের দামও নির্ধারিত সার্কিট ব্রেকার সীমার মধ্যে ওঠানামা করতে পারবে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করা এবং পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


শেয়ারবাজারসংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে দুই কোম্পানির শেয়ারের প্রকৃত চাহিদা ও জোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে। এর ফলে বাজারভিত্তিক মূল্য আবিষ্কার প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং শেয়ার দুটির লেনদেনে স্বাভাবিক গতি ফিরে আসবে।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর