রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বাজেট অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় সংসদ
বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট  অধিবেশনের (দ্বিতীয় অধিবেশন) জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়েছে।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের এ বাজেট  অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এই ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


সভাপতিমণ্ডলীর এ সদস্যরা হলেন— বেগম সেলিমা রহমান- ৩০১ মহিলা আসন-১, ড. মোহাম্মদ ওসমান ফারুক- কিশোরগঞ্জ-৩, জয়নাল আবেদিন- বরিশাল-৩, মোহাম্মদ শাহজাহান- নোয়াখালী-৪, শাহজাহান চৌধুরী- চট্টগ্রাম-১৫।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবেন, তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন বলেও হাফিজউদ্দিন আহমদ জানান।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর