বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন
রাজধানীর তেজগাঁওয়ে সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন। ছবি: সংগৃহীত

সার্কভুক্ত দেশগুলোর আঞ্চলিক মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো)-এর গভর্নিং বোর্ডের ১১তম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার (৩ ও ৪ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন ও বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।


বিজ্ঞাপন


সভায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

sarsoসভায়২০২৫ সালের সার্সোর কার্যক্রম প্রতিবেদন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন, ২০২৬ সালের কর্মপরিকল্পনা গ্রহণ, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) এবং নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সমাপনী বক্তব্যে সার্সোর চেয়ারপার্সন কাজী ইমদাদুল হক দক্ষিণ এশীয় অঞ্চলে বাণিজ্যের প্রযুক্তিগত বাধা দূর করা এবং গুণগত মান নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ১১তম গভর্নিং বোর্ড সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহণের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর